শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসকের যোগদান

ফারুক হোসেন, আগৈলঝাড়া
দীর্ঘদিনের চিকিৎসক সংকটের অবসান ঘটছে বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)’র নিয়োগপ্রাপ্ত ৮জন চিকিৎসক এই স্বাস্থ্য কমেপ্লক্সে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন।

এতে স্থানীয় সাধারন লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা চিকিৎসা নিতে এসে চিকিৎসা না নিয়ে আর বাড়ি ফিরে যেতে হবে না। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব’র সভাপতিত্বে সদ্য নতুন যোগদানকৃত ৮জন চিকিৎসকদের ফুল দিয়ে বরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিলন হালদারসহ প্রমুখ। দীর্ঘ ৮বছর ধরে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট থাকার পর ৪৮তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)’র থেকে ৮ জন চিকিৎসক যোগদান করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট কেটে যাচ্ছে। নবনিযুক্ত চিকিৎসকরা হলেন মোসা. সুমাইয়া তাসনীম তনিমা, মো. শামীম হোসেন, সাবরিনা ইসলাম, নাসফিন জাহান নিসা, শাহানাজ পারভীন সেতু, শাহ্ মো. বদরুল আলম ও নুসরাত জাহান। নতুন চিকিৎসকরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলায় মো.ফাহিম (১২) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *