রবিবার, মার্চ ২৯, ২০২৬

রাজাপুরে জামায়াত ইসলামের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে অফিস ও গোডাউন পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে নির্বাচনী কার্যক্রম শেষ করে স্থানীয় জামাতকর্মীরা অফিসটি তালাবদ্ধ করে রেখে যায়, মঙ্গলবার ফজরের নামাজের দিকে ডাক চিৎকারে শুনে এসে দেখি আগুন জ্বলছে তাৎক্ষণিক আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে কল দেই৷ সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হলেও ততক্ষণে অফিসে থাকা আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক জানান, গত কয়েকদিন ধরেই তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করে বলেন, “কয়েক দিন আগে আমার এক কর্মীর ওপর হামলা চালিয়ে রক্ত ঝরানো হয়েছে। এছাড়া আমাদের বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান-অপদস্থ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে এত ভয় কেন? ভোট জনগণের অধিকার। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অফিস পুড়িয়ে দিয়ে কি জনগণের রায় পরিবর্তন করা যাবে?” ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নির্বাচনের আগেই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

আরো পড়ুন

রাজাপুরে ছাত্রদল সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর চেষ্টা

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জান্নাতুল ফেরদৌস রিপনের ওপর হামলার ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *