রবিবার, মার্চ ১৫, ২০২৬

প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় ৬হাজার ৫০০শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার-বীজ বিতরণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

২০২৫-২৬অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আগাম শীতকালীন শাকসবজি, সরিষা, খেসারি, মুগ, চিনা বাদাম, ফেলন, মশুর, সূর্যমুখী, গম, সয়াবিন, উপশী ও হাইব্রিড ধানের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

এ সময় লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্লাহ, লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *