সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ভোলায় ইয়াবা ও গাঁজাসহ আটক ১ জন ।

জেলা প্রতিনিধি ভোলা
গোপন তথ্যের ভিত্তিতে আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশি করত প্রায় ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ২৫ পিস ইয়াবা ও ৪ হাজার ৫ শত টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো পড়ুন

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—ভোলায় শুরু মৎস্য সপ্তাহ

মাকসুদুর রহমান, ভোলা:  ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *