শনিবার, অক্টোবর ৩, ২০২৬

বানারীপাড়ায় সেনাবাহিনীর তল্লাশিতে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়ন শ্রমিক দল নেতা ফিরোজ সরদারের ঘর থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।ফিরোজ সরদারের বাড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে।

সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানাগেছে, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১ টায় ডিজিএফআই ও এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু, একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করে।

তবে এ সময় ফিরোজ সরদার বাড়িতে না থাকায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এছাড়াও তারা ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম, বসুরহাট ও বাইশারিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি হাতুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেনাবাহিনী এমন তল্লাশি অভিযান পরিচালনা করায় উপজেলার সাধারণ জনগনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস বিরাজ করছে। তারা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে তাদের এমন অভিযান অব্যাহত রাখবেন।

আরো পড়ুন

হিজলায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব সরদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *