শুক্রবার, জুন ১৯, ২০২৬

বোরহানউদ্দিনে সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হাওলাদার বলেন, বিকেলে আমি মোবাইল ডিউটিতে ছিলাম। সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পলিটেকনিকের ছাত্ররা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় এনেছি, তার আনুমানিক বয়স ৬০ বছর।

এখনো তার পরিচয় মেলেনি। শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

কারিতাস বাংলাদেশের উদ্যোগে – স্থানীয় ব্যবসায়ী, সার ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ভার্মিকম্পোস্ট সার বাজারজাতকরণ ও প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ, কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *