বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

সাভারস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর মতবিনিময় সভা

মোহাম্মদ ইউসুফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ মাগরিব সাভার মডেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম রফিক।

সঞ্চালনা করেন মোঃ সেলিম মাহমুদ ও মোঃ শিহাব উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিছি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়ার) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলা সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা,

মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা মাহমুদুল হাসান,ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ছগির বিন সাঈদ, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম ও হিজলা উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

এছাড়াও সাভারে বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাটের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ও দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য সক্রিয় ভূমিকা পালন করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

 

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *