শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গজারিয়া ইসলামিক মডেল একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

লালমোহন প্রতিনিধি
লালমোহন উপজেলার গজারিয়া ইসলামিক মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকায় একাডেমির মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও
প্রধান শিক্ষাক মাওঃ ইয়াকুব শরিফ সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উ উপস্থিত ছিলেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোস্তফা কামাল।
বক্তারা বলেন, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় একাডেমির  এক বছরের মধ্যেই সুনাম অর্জন করেছেন যার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ জাফর উদ্দিন, প্রভাষক আমির হোসেন দুলাল, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য  মো. শাহাজাদা আহমেদ, মাওঃ রফিকুল ইসলাম, আবুল কালাম,
ফয়েজ আহমেদ সহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ। এসময় একাডেমির ১৭ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও প্রতিষ্ঠানিক নিয়মকানুন মেনে চলায় সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়।

আরো পড়ুন

এক শিক্ষক, তিন বিষয়ের ক্লাস—সংকটে ভোলার ঐতিহ্যবাহী সরকারি উচ্চবিদ্যালয়

মুঃ মাকসুদুর রহমান,  ভোলা প্রতিনিধি  ৫৩ পদের ২১টিই শূন্য | বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *