রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মারধর করে তার মটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার আসামী উপজেলার পূর্বপয়সা গ্রামের মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাইদুল খন্দকারকে নিজ এলাকা থেকে সোমবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *