সোমবার, আগস্ট ৩, ২০২৬

কাঠালিয়ায় পিজি খামারিদের মাঝে মালামাল বিতরণ

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।

কাঠালিয়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে চলছে গবাদিপশু এবং পোষা প্রাণির ফ্রি ভেক্সিনেশন সেবা এবং পিজি খামারিদের মাঝে সরকারি মালামাল বিতরণ কর্মসূচি।

কাঠালিয়ার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: এইচ এম জামসেদ আজাদ এর নেতৃত্ব প্রাণিসম্পদ সেবা সপ্তাহ এর ধারাবাহিকতায় চলছে গবাদিপশু এবং পোষা প্রাণির ফ্রি ভেক্সিনেশন এবং মেডিকেশন সেবা এবং পিজি খামারিদের মাঝে সরকারি মালামাল বিতরণ।

২শত পিজি খামারিদের মাঝে পাঁচ ধরনের মালামাল বিতরণ করা হয়, এবং খামারিদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়, সার্বিক সহযোগিতা রয়েছেন কাঠালিয়া উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা:হাসিবুর রহমান সজীব।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *