শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

নৌ পুলিশের অভিযানে হিজলায় ৬ জেলে আটক

কাজল দে, হিজলা 
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৬ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও প্রায় ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা যায়, গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের এর নির্দেশে এএসআই শংকর চন্দ্র শীল নেতৃত্বে একটি চৌকস টিম দুপুর থেকে  অভিযান পরিচালনা করেন।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান,‌অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য মিজান চৌকিদার (২০),জামাল হোসেন হাওলাদার (৪০), মোছলেম মোল্লা (২৪),হাসেম আকন (৩৫), খোকন হাওলাদার (২৫) শামীম গাজী (৩৫) জেলেদের আটক করা হয়েছে।
উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *