মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি //
বরিশালের গৌরনদীতে ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ভীমেরপাড় এবং বার্থী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রফুল্ল বিশ্বাস এবং বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা খোকন খান।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা

ফজলে রাব্বি : সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *