বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।

ঝালকাঠির কাঠালিয়ায় মো. রুহুল আমীন মুন্সী (৪০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (০৪জানুয়ারি) সকালে নিহতের বাড়ির পাশের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুহুল আমীন মুন্সী উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সীর ছেলে। সে মানষিকভাবে ভারসাম্যহীন থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিন মুন্সীকে বাড়িতে না দেখতে পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরে রোববার ভোরে বাড়ির পার্শ্বের বাগানে একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আরও জানান, রুহুল আমীন মুন্সী মানষিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়ীতে না দেখে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয় লোকজনে বাড়ীর পাশে রেন্ট্রি গাছের ডালের সাথে গলায় ফাঁস অবস্থায় রুহুল আমিনকে দেখে পুলিশে খবর দেয়।

থানা অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, মৃত রুহুল আমীন মুন্সী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *