সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে মুফতী ফয়জুল করীমের শঙ্কা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় অংশগ্রহন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বরিশাল-৫ ও ৬ আসনের হাতপাখার এমপি প্রার্থী মুফতী ফয়জুল করীম এ শঙ্কা প্রকাশ করেন।

মুফতী ফয়জুল করীম বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আজকের সভায় এসেছেন, তারা মূলত একতরফা আলোচনা করেছেন। দুঃখজনক হলেও সত্য—প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো কথা শোনা হয়নি, তাদের উদ্বেগ বা মতামত নেয়ার আন্তরিক চেষ্টা দেখা যায়নি।”

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চায়, তাহলে সব প্রার্থীর বক্তব্য শোনা এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেয়া অত্যন্ত জরুরি। তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও গভীর হবে।

দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।এসব বিষয় তাদের অবস্থান শক্তিশালী করতে হবে। মুফতী ফয়জুল করীম আশা প্রকাশ করেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। এরপর তিনি হোটেল গ্রান্ডপার্ক এর সামনের এলাকার গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

আরো পড়ুন

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *