মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১লা ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকা থেকে মাদরাসা প্রাঙ্গণে।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব মোঃ খায়রুল আলম সুমন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ।

এছাড়া মাদরাসার প্রাক্তন অধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

আরো পড়ুন

নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা

ফজলে রাব্বি : সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *