বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের সুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর সদর শাখার কর্মকর্তা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান,

রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো.শামীম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ, ফলনও বাড়ছে বরিশালের বাবুগঞ্জে

বাবুগঞ্জ প্রতিনিধি বরিশালের বাবুগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের মৌসুমে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *