সোমবার, আগস্ট ৩, ২০২৬

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০ টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট উপ-স্বাস্থকেন্দ্রে সেনাবাহিনী কতৃক অস্থায়ী প্রতিষ্ঠিত ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বানারীপাড়ার প্রত্যেকটি এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। যাহাতে কোনো অস্ত্রধারী,মাদক কারবারি ও অপরাধীরা আসন্ন নির্বাচনকে বানচাল করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহনের ব্যাপারেও ইঙ্গিত দেন।
নির্বাচনী আচরন বিধিতে যে সকল অপরাধ রয়েছে সে ব্যাপারেও তিনি হস্তক্ষেপ নিবেন বলে জানান। উল্লেখ্য সেনাবাহিনী বানারীপাড়ায় অস্হায়ী ক্যাম্পেইন করার পর থেকে অপরাধকান্ড দমনে প্রত্যেকটি মহুর্তেই তাদের কার্যক্রম অব্যাহত রেখে চলেছেন।
বানারীপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তারা তাদের সুশৃঙ্খল নিয়ম কানুনের বার্তা পৌঁছে দিচ্ছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল হাসান,
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম শফিক, সাংগাঠনিক সম্পাদক জাহিন খালাসি, সাংবাদিক মাসুদ হাওলাদার, নুরুজ্জামান পলাশ,আঃ রহমান,সাব্বির হোসেন,হুমায়ুন কবির প্রমূখ।

আরো পড়ুন

শেবাচিম হাসপাতাল থেকে নিখোঁজ শিশু ৩ ঘণ্টা পর উদ্ধার

খান আব্বাস : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া একটি শিশুকে তিন ঘণ্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *