মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

শায়েস্তাবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর পক্ষ থেকে সহায়তা প্রদান করেন মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমির মাওলানা সফিউল্লাহ তালুকদার, সেক্রেটারি কাওসার হোসাইন, শায়েস্তাবাদ ইউনিয়ন আমির মাওলানা ওমর ফারুকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।

উল্লেখ্য ২৬ জানুয়ারি আনুমানিক রাত ১ টায় বিদ্যুৎতের সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে প্রায় ১২ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আরো পড়ুন

নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা

ফজলে রাব্বি : সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *