মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাউফলে বিএনপি প্রার্থীকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির শোকজ

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারকে শোকজ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) পটুয়াখালীর সিভিল জজ ও পটুয়াখালী–২ (বাউফল) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি ও কার্যকর করার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির নোটিশে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি বাউফল এলাকায় প্রকাশ্যে আয়োজিত একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সহিদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. মো. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন, যা নির্বাচনি পরিবেশকে উত্তপ্ত করার আশঙ্কা সৃষ্টি করে। একই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি ১৩ নাম্বার আদাবাড়িয়া ইউনিয়নের হাজীর হাট বাজারে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকার ১ নাম্বার ওয়ার্ডে সহিদুল আলম তালুকদারের নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে তার সমর্থকরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সহিদুল আলম তালুকদারকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

চরগুলো উদ্ধার করে প্রকৃত ভূমি মালিকদেরকে দেওয়া হবে- হাফিজ ইব্রাহিম

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন : ভোলা-২ আসনের ( বোরহানউদ্দিন ও দৌলতখান) নির্বাচনী প্রচারণা প্রতিদিন দুপুর দুইটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *