মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

রাজাপুরে প্রার্থীর সামনেই দাঁড়িপাল্লার তিন কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হকের সামনেই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে রাজাপুর উপজেলার মধ্য বড়াইয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ শেষে প্রার্থীর সমর্থকরা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

এতে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

প্রার্থী ডা. ফয়জুল হক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *