বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের উদ্যেগে পত্রিকার দেয়াল উদ্বোধন

মেহেরাব হোসেন রিফাত : বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নিয়মিত সংবাদ পাঠের সুযোগ বৃদ্ধি ও সমসাময়িক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পত্রিকার দেয়াল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখার উদ্যোগে স্থাপিত এ পত্রিকার দেয়ালের সৌজন্যে রয়েছেন সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক কে এম মাইনুল হক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে পত্রিকার দেয়ালটির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। পত্রিকার দেয়ালে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও চাকরির গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত সংবাদ পাঠ দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি ও চাকরির নিয়োগ সম্পর্কে জানা ও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনকালে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। শিক্ষার্থীবান্ধব যেকোনো কাজে আমরা সবসময় সহযোগিতা করব। ভালো কাজের মাধ্যমে সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম বলেন, ‘বর্তমান ধারাবাহিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার শিক্ষার্থীবান্ধব রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদের ভিন্ন পথচলা।

ছাত্ররাজনীতি লেজুড়বৃত্তিক না হয়ে অবশ্যই শিক্ষার্থীবান্ধব হওয়া উচিত। তিনি আরও বলেন, বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদ ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া প্রশাসনের মাধ্যমে কিংবা সংগঠনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের চেষ্টা করবে। শিক্ষার্থীবান্ধব রাজনীতির এ ধারা অব্যাহত থাকবে।

আজকের আয়োজন ছোট পরিসরে হলেও আমরা আশাবাদী, এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। আয়োজকদের প্রত্যাশা, ক্যাম্পাসে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে, দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা অর্জন করতে এবং তথ্যভিত্তিক জ্ঞানচর্চায় ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *