সোমবার, এপ্রিল ৬, ২০২৬

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে বিএনপির সক্রিয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামের ওই কর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দেলোয়ার উত্তর কড়াপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বৌশের হাটের ইজারাদার ছিলেন। এর কয়েক বছর আগে দেলোয়ার হোসেন চৌধুরীর মতো তার বাবা নজির হোসেন চৌধুরীও এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

স্থানীয়রা জানান, রাতের বেলা বাজারের হিসাব-নিকাশ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। পথচারীরা বাইসাইকেল ও মাফলার দেখে সন্দেহ হলে পাশের ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু বলেন, দেলোয়ারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। একই বিরোধের জেরেই এর আগে তার বাবা নজির চৌধুরীকেও হত্যা করা হয়েছিল। এবার ছেলেকে হত্যা করা হলো।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তিনি দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মাথার দুই পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ এক লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

দৌলতখানে ১২ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত ২ শ্রমিক গ্রেফতার

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান (ভোলা) ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *