বরিশাল প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬-এর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অ্যাডভোকেট মো. মাহেব হোসেন; সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মো. খান শহিদুল ইসলাম; সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, অ্যাডভোকেট মো. সোহেল আকন, অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদকের দুইটি পদে অ্যাডভোকেট শামীম আলম, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার লিটন, অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট মো. নসির উদ্দিন; অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেন, অ্যাডভোকেট আরিফ হোসেন খান; ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন; ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা, অ্যাডভোকেট মো. ফয়সাল খান; লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাসুম হাওলাদার, অ্যাডভোকেট মো. ফিরোজ হোসাইন; নির্বাহী সম্পাদকের দুইটি পদে অ্যাডভোকেট এ. ওয়াই. এ. সাইয়েদ, অ্যাডভোকেট মো. শাহজাহান, অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, অ্যাডভোকেট মো. মোবাশ্বের আলী ভূঁইয়া (বাদশা) মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন জানান, নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী ৫ মার্চ তারিখে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।