মঙ্গলবার, জুন ৯, ২০২৬

ববি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ২৩ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ছাত্রলীগ নেতার

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। বাইক চুরি ও পুড়িয়ে দেয়ার ঘটনায় ঐ শিক্ষার্থীদের অভিযুক্ত করে মামলা করেছেন নিষিদ্ধ সংগঠন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই নেতা।

মামলার এজহার সূত্রে জানা যায়, বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত আমলি বিচার আদালতে মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ২৬ আগস্ট রাত ১টার দিকে বরিশাল মেরিন একাডেমির সম্মুখে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজারে মঞ্জুর বাইক চুরি করে পুড়িয়ে দেয়া হয়। ঐ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেছে তানজিদ মঞ্জু।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১নং আসামী করা হয়েছে সাংগঠনিক সম্পাদক মো. মিজান মামলার সাত নং আসামী। এছাড়াও মামলার অন্যান্য আসামীরা হলেন— ইংরেজী বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, মিজানুর রহমান, প্রিতম, আতিক আবদুল্লাহ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ ২৩ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি ছিলো এই মামলা তা প্রমাণ করে। কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এমন একজন অপরাধী আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বলে উল্লেখ করেন মিজানুর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “আমি শুনেছি এমন একটি মামলা হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে কাছে তথ্য চাওয়া হয়েছিলো কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে তথ্য দেয়া হয়নি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মামলার বাদী ছাত্রলীগ নেতা তানজিদুল হকের ( তানজিদ মঞ্জু) বিরুদ্ধে ইংরেজী বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদের ওপর আবাসিক হলে রাতভর নির্যাতন চালানোর দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করো। এছাড়াও চাঁদাবাজি, লুটপাট, ও মারামারির একাধিক মামলা রয়েছে ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে। এসব মমামলায় এর আগে তাকে একাধিকবার গ্রেফতারও করা হয়৷

 

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *