আমতলী বরগুনা প্রতিনিধি মঙ্গলবার বিকেল চারটায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দল এবং সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করেন।
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঅমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির ফকির, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান, পৌরবিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক, সম্পাদক গাজী বায়েজিদ, পৌর শাখার সভাপতি মাওলানা মো. কামরুজ্জামান, জামাত ইসলামের সেক্রেটারি মোফাজ্জেল হোসেন, এনসিপির সভাপতি মোহাম্মদ বায়েজিদ,গণধিকার পরিষদেও সভাপতি সাইদুর রহমান,আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন হাওলাদার, সহসভাপতি এডভোকেট সৈয়দ নুহু উল আলম নবীন,সহ-সভাপতি মো. নাসির মাহমুদ , সম্পাদক মনিরুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক মহাসিন মাতুব্বর, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খোকন ও সম্পাদক মো. সজিব, আমতলী সরকারি এ কে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক মো. বজলুর রহমান, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম এ হান্নান, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির, সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমন্বয় পরিষদের সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ। সভা সঞ্চালনা করেন আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ খোকন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।