সোমবার, জুলাই ২৭, ২০২৬

পিরোজপুরে ইয়াবাসহ ছাত্রদলনেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রদলনেতাসহ তিনজনকে ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গ্রেপ্তারকৃতরা হলেন-চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে মো. সিফাত ইসলাম (১৯), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০)। সুত্র জানায়, ইন্দুরকানী থানার এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। এসময় নাঈমের বাড়ির সামনে তাদের আটকের সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *