বুধবার, জুন ১০, ২০২৬

আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফারুক হোসেন, আগৈলঝাড়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রোববার সন্ধ্যায় মডেল মসজিদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়ার সভাতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর বরিশাল মহানগরী সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম (খসরু), জামায়াতে ইসলামীর বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ফজলুল হক প্রমুখ। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জামায়াতে ইসলামীর বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান দোয়া ও মোনাজাতে দেশের কল্যাণ, জাতীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতে প্রেরন করেছি।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *