মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ইন্দুরকানীতে পালাতক আ,লীগ নেতা ‘আজিজ মিনিষ্টার’গ্রেফতার

রাসেল হাওলাদার, ইন্দুরকানী প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিত,কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলাকায় দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত,এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার এফআইআর নং–২, তারিখ ৫ ডিসেম্বর ২০২৪ এবং জি আর নং–৮৮ মামলার এজাহারভুক্ত আসামি তিনি। উলেখ্য আ: আজিজ দির্ঘ দিন পালাতক ছিলন অবশেষে গ্রেপতার হল। এছাড়াও ইন্দুরকানী থানার এফআইআর নং–৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি আর নং–৯ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে,গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, মামলাগুলোর তদন্ত কার্যক্রম এখনও চলমান।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *