বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জামাদী দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ও কুয়াকাটা পৌরসভার সমুদ্রগামী ১৮১ টি নৌকায় নিরাপত্তা সরঞ্জাম উপকরণ বিতরণ করা হয়েছে। যেখানে ১১শত জেলে সরাসরি সুবিধা ভোগ করবে।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১০ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় এ বিতরনী কার্যক্রম করা হয়। এ সময়  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ,লতাচাপলী  ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ মিজানুর রহমান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।  বিতরন অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর-অমিতাভ ব্যানার্জি। মিল সেভ গার্ডিং সেক্রেটারিয়েট, আতিকা আজরা  অয়ন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিসনেট প্রকল্পের মেরিন ফিসারিজ অফিসার মোঃ আশিকুর রহমান
বিতরন অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সিঁড়ি এর প্রজেক্ট  ব্যবস্থাপক শিবলী এবং উত্তরণ এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান

আরো পড়ুন

বাড়তি দামে বিক্রি সরকারি ভ্যাকসিন বাণিজ্যে ‘পকেট ভারী’ প্রাণিসম্পদ কর্মকর্তাদের

চরফ্যাশন প্রতিনিধিঃ গবাদিপশু ও হাঁস-মুরগির নির্ধারিত মূল্যের সরকারি ভ্যাকসিন বাড়তি দামে বিক্রি করে নিজেদের পকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *