বুধবার, জুলাই ২৯, ২০২৬

নলছিটিতে কানম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

এনামুল হক সিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটি উপজেলায় কানম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত নলছিটি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ কামরুজ্জামান মান্না নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে কানম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর প্রায় ১,৪০০ জন অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছিল। চলতি বছর সেই সংখ্যা বাড়িয়ে প্রায় ১,৫০০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় মোঃ কামরুজ্জামান মান্না বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে আরও তৌফিক দেন, যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি বছর এ ধরনের সহায়তা অনেক দরিদ্র পরিবারের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করে।

আরো পড়ুন

ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে যুবলীগ নেতা আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে ডাকাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *