শুক্রবার, জুন ১৯, ২০২৬

রাষ্ট্র মেরামতে গণমাধ্যম ও বিরোধীদলের ভূমিকা অপরিহার্য: রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিনিধিঃ
রাষ্ট্র মেরামত ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যম ও বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বুধবার (১১ মার্চ) বরিশাল সদর রোডস্থ হোটেল কিং ফিসারে স্থানীয় দৈনিক আজকের তালাশ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম জাতিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে শক্তিশালী বিরোধীদল থাকলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ভারসাম্য বজায় থাকে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় স্বাধীন গণমাধ্যম ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অত্যন্ত প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে বড় অবদান রাখছেন।
 পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মারুফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপি নেত্রী সেলিনা, রাশিদা বেগম প্রমুখ।
এদিকে এদিন তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলেও অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন রহমাতুল্লাহ৷

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *