রবিবার, অক্টোবর ৪, ২০২৬

নারী পরিচ্ছন্নতা কর্মীর পরিবারকে বসিক প্রশাসকের অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন্নতাকর্মী মমতাজ বেগমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার (২৮ মার্চ) তিনি নিহতের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, মমতাজ বেগম সিটি কর্পোরেশনের একজন ঝাড়ুদার ছিলেন। গত ২৭ মার্চ রাত ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সামনের রাস্তায় ঝাড়ু দেয়ার সময় একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার পর দিন ২৮ মার্চ সকালে সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মৃতের পরিবারকে শান্তনা দিতে তার নগরীর বাংলাবাজার আরশেদ আলী কন্ট্রাক্টর গলির বাসায় যান। এসময় তিনি মৃতের পরিবারের হাতে তাৎক্ষণিক ৩০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

মৃত মমতাজ বেগমের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছেলেটিও দীর্ঘদিন থেকে অসুস্থ বলে জানা গেছে। প্রশাসক শিরীন অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ও সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মচারীরা।

আরো পড়ুন

কলাপাড়ায় ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান এমপি মোশাররফের

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *