শনিবার, মার্চ ২৮, ২০২৬

মেহেন্দিগঞ্জে খাল খনন ও দখলমুক্তের দাবিতে মানববন্ধন

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ পৌর এলাকার পাচানি ঘাট ব্রিজ থেকে কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর—এই তিনটি গ্রামের কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং ভূমি দস্যুদের দখলে থাকা খালের অংশ উদ্ধার করে পুনরায় খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় স্থানীয় তেঁতুলতলা ব্রিজের সামনে কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাচানি ঘাট ব্রিজ থেকে শুরু হওয়া খালটি দীর্ঘদিন ধরে দখল ও ভরাট হয়ে থাকায় পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

ফলে তিনটি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, কিছু ভূমি দস্যু অবৈধভাবে খালের বিভিন্ন অংশ দখল করে রেখেছে।

এতে প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানববন্ধন থেকে দ্রুত খালটি দখলমুক্ত করে পুনরায় খননের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

আরো পড়ুন

শহীদ জিয়ার নিজ হাতে খনন করা খাল পুনরুদ্ধারের দাবি জানালেন রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা ঐতিহাসিক খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *