বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় ফেরেননি তিনি। বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত ছিলেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর আদালত কর্তৃপক্ষ তার সন্ধানে খোঁজখবর শুরু করেছে। পাশাপাশি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ১৪৮৯, তারিখ: ১৮-১১-২০২৬।

নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীমের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বলেন, মঙ্গলবার তিনি নিয়মিত অফিস করেছেন। অফিস শেষে আর বাসায় ফেরেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবারও আদালতে উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তার সন্ধানে খোঁজ নেওয়া হচ্ছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার আদালতে আসেননি। পরে খোঁজখবর নিয়ে তার নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন তারা।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ রয়েছেন বলে তিনি শুনেছেন। বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নিখোঁজ বিচারকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে একজন বিচারকের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আদালতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার অবস্থান শনাক্ত এবং নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *