মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত শিক্ষিকার নাম ফেরদৌসী খানম। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষিকার দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা ও নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
তিনি সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান করেন না। ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আমাদের সন্তানদের সুষ্ঠু শিক্ষার জন্য স্কুলে পাঠাই, কিন্তু এমন দায়িত্বহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয়ের সুনাম রক্ষায় দ্রুত তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
তারা আরো জানান, সংশ্লিষ্ট শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি কোনো কর্ণপাত না করে আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বারবার বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “একই ধরনের অভিযোগের কারণে তিনি পূর্বে পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে এখানে এসেছেন। যদি এখানেও একই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তাকে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

তালতলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালন

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা জেলার তালতলী উপজেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *