মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নেছারাবাদ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি 
‎
সোমবার (৬ জুলাই) বিকাল ৪টায় নেছারাবাদ উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে আগামী ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছ। প্রস্তুতি সভায় বিভাগীয় সমাবেশে জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের জনসভা স্হলে নিয়ে যাওয়া এবং সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও পরিকল্পনা করা হয়।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ (অবঃ) তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির  মাও: মো: আব্দুর রব, জেলা ওলামা বিভাগের সভাপতি মাও: মো: আ: হালিম। উপজেলা জামায়াতের আমীর জনাব আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ।
‎
‎সভায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি এবং উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

আগৈলঝাড়া প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ৭টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *