মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

দুধ দিয়ে গোসল করে পরকীয়ায় আসক্ত স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়া উজেলার চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার। প্রায় ৪ বছর আগে পার্শ্ববর্তী নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামের ইউসুফ আকনের কন্যা খালাতো বোন নুপুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পরই তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান।
তবে বিয়ের পর থেকেই নুপুর একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়েন। সর্বশেষ গত ২৭ মার্চ গভীর রাতে জাহাঙ্গীরের সঙ্গে সৌদি প্রবাসী এক ছেলেকে ভিডিও কলে রেখে গ্রুপ কলে কথা বলেন নুপুর। এসময় নুপুর তার পরকীয়া প্রেমিকের কথা মতো ওই ভিডিও কলে জাহাঙ্গীরকে মুখে তালাক দেন এবং জাহাঙ্গীরও তাকে তালাক বলে ঘোষনা দেন।
স্ত্রীর ভালোবাসা না পেয়ে এবং খালার মমতা থেকে বঞ্চিত হয়ে মাসনিক ভাবে ভেঙে পড়েন জাহাঙ্গীর। তাই দ্বিতীয় বার আর স্ত্রীকে ঘরে তুলবেনা মর্মে শপথ করে বৃহস্পতিবার দুপুরে এলাকবাসীকে স্বাক্ষী রেখে তিনি আধা মন দুধ দিয়ে গোসল করেন। তার অভিযোগ নুপুরের পরকীয়ার বিষয়টি তার খালা-খালুকে জানালেও প্রতিকারের পরিবর্তে পেয়েছেন তিরষ্কার।
ভুক্তভোগী জাহাঙ্গীর হাওলাদার বলেন মা মারা গেছে প্রায় ৮ বছর বয়সে। তাই খালার কাছ থেকে মায়ের মমতা পেতে বিয়ে করেন খালাতো বোনকে। তবে বিয়ের পর থেকেই খালাতো বোন জড়িয়ে পড়েন পরিকীয়ায়।  বার বার পরকীয়ার প্রমান পাওয়ার পরও প্রতিকার না পেয়ে স্ত্রীকে আর ঘরে তুলবেনা এলাকাবাসীক স্বাক্ষী  রেখে  দুধ দিয়ে গোসল করেছি।
এলাকার একাধিক বাসিন্দা জানান, বিষয়টি শুনে আমরা  দুধ দিয়ে  গোসলের দৃশ্য দেখতে এখানে এসেছি। তবে কয়েকদিন আগে পারিবারিক বিষয়টি নিয়ে জাহাঙ্গীর  একেবারে ভেঙে পড়ে।  তিনি আত্মহত্যা  করতে চেয়েছিল। আমরা ওকে বুঝাতে সক্ষম হয়েছি। তবে পরকীয়ার ঘটনার সুন্দর সমাধান চাই।
এ বিষয়ে জানতে নুপুরের মুডোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ইউসুফ আকন বলেন, জাহাঙ্গীর নেশা করার পাশাপাশি তার মেয়েকে মারধর করে এবং সকল দোষ তার। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, পরকীয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুন বব্যস্থা গ্রহনের হবে।

আরো পড়ুন

সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন বসতভিটা ও ৫ মন্দির ঝুঁকিতে

‎এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎​কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় সন্ধ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *