মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস বিসিসি’র প্রশাসকের

স্টাফ রিপোর্টারঃ

শেবাচিম হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) বিলকিস আক্তার জাহান শিরিন। বৃহস্পতিবার বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি সেমিনার হলে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতাল পরিচালককে সব ধরনের সহযোগিতা করা হবে। রোগী সেবার জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, হাসপাতালের স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উপর বিসিসি অচিরেই কাজ শুরু করবে। এছাড়া উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফরা বিসিসি’র প্রশাসকের নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন বাবলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শেবাচিম শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ সঞ্চালনয় বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ, ডা. শরিফুল ইসলাম রুমন, এনডিএফ-এর সহ-সভাপতি ডা. মহাসিন হাওলাদার, ডা. মাজহারুল রেজওয়ান রেজা ও ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত প্রমুখ।

আরো পড়ুন

জ্বালানি সংকট মোকাবেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোড় দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *