শনিবার, এপ্রিল ১১, ২০২৬

চরফ্যাশনে প্যানেল চেয়ারম্যানকে মারধর করলো বিএনপি নেতা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ হামলায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদে মারধরের ঘটনা ঘটে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়,ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলে পূর্ণবাসনের জন্য উপজেলার মোট ২৪হাজার দুইশত নিবন্ধিত জেলের জন্য ১হাজার ৯৩৬টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে
চর মানিকা ইউনিয়ন পরিষদের ১২শত নিবন্ধিত জেলের জন্য বরাদ্দ হয় ৯৬ টন চাল বরাদ্দ রয়েছে। যা বিতরণের দায়িত্ব পায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।

প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম জানান, নিবন্ধিত জেলেদের তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম পরে স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিবন্ধিত প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে তার মনগরা নামের তালিকা নিয়ে আসেন। এবং তার দেয়া তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের জন্য চাপ প্রয়োগ করেন।

পরে তার দেয়া তালিকা যাচাই ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করবো বলে মোস্তাফিজুর রহমানকে জানাই এতে তিনি ক্ষীপ্ত হয়ে তার দলবল নিয়ে আসেন এবং আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার স্বামী আবুল কালাম এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি মারধর করেন।

পরে খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান জানান, জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকায় অনিয়ম করায় স্থানীয় জেলেরা ক্ষীপ্ত হয়ে তাকে মারধর করেছে।

দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও প্যানেল চেয়ারম্যানের সঙ্গে হাতাহাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, এঘটনায় উভয় পক্ষকে উপজেলায় ডাকা হয়েছে।

আরো পড়ুন

ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি অনু ও সম্পাদক লিটন

ভোলা প্রতিনিধি : ‎ভোলা প্রেসক্লাবের সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *