রবিবার, মার্চ ১৫, ২০২৬

লালমোহন উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি জুলাই গন-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি সাবেক রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জাফর ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নব- নির্বাচিত সেক্রেটারি সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, প্রেসক্লাব আহ্বায়ক ও বিএনপির উপজেলা নেতা সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, যুবদলনেতা শাহিনুল ইসলাম কবির হাওলাদার। উপজেলা বিএনপির নব-নির্বাচিত সেক্রেটারি কামরুজ্জামান বাবুল পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে জাফর ইকবাল বলেন, লালমোহনে আওয়ামী লীগের কোনো লোক যদি আমার পাশে ও সেক্রেটারির পাশে এসে বসে তাহলে আপনারা সাহস করে কানে ধরে জুতাপেটা করে বের করে দিবেন। তিনি পাঁচ তারিখের আগের কর্মীদের খুঁজে বের করে মূল্যায়ন করার ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি বাবুল পঞ্চায়েত জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলের নেতাদের অনুরোধ করে বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিয়ে বাজারে উঠবেন না। আপনারা মিছিল করেন দল করেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ পালবেননা। সংক্ষিপ্ত আয়োজনে হাজার হাজার নেতাকর্মী উৎসবে অংশগ্রহণ করেন।
আজিম উদ্দিন খান, লালমোহন ভোলা।

সম্পাদনা: আব্দুল্লাহ মামুন

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *