মোহাম্মদ ইউসুফ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা/থানা কর্মপরিষদ সদস্য ও মজলিশে শূরা সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, পটুয়াখালী জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহআলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, ঝালকাঠি জেলা নায়েবে আমীর এডভোকেট বি এম আমিনুল ইসলাম, বরিশাল জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, জেলা কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন, মাসুদুর রহমান সিকদার ও নুরুল হক সোহরাব প্রমূখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।