বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

বেকারমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।

পিরোজপুর প্রতিনিধি:
ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি তাছমিয়া আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলার সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলার সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ন্যাশনাল সার্ভিসসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান বেকার সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন

বাউফলে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *