সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জঃ
গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি টিম অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি মোঃ রাজিব হাওলাদার (২৮) গ্রেপ্তার হয়েছে।
আজ শনিবার (১৯ এপ্রিল)  দুপুর ২টার দিকে এসআই মনিবুর রহমান সুজন ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাজিব রাজাপুর গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। একাধিক মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

উজিরপুর প্রতিনিধি : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *