মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

কুয়াকাটায় সাংবাদিক কেএম বাচ্চুর ওপর হামলা, বরিশালে ভর্তি

মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর–এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশ-পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুয়াকাটার সৈকত হোটেলের সামনে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথা, ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ৫ থেকে ৬ জনের একটি দল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার ঘটনায় কয়েকজনের নামও অভিযোগে উঠে এসেছে। তবে তাঁদের বক্তব্য জানা যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যদি দলের কোনো নেতা–কর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, কুয়াকাটায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রয়েছে। এ ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *