শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার নিহত

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপার নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. তানভীর হোসেন (১৮)।

সে ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী মো. নয়ন হোসেন জানায়, ঝালকাঠি থেকে ইটবোঝাই ট্রলি ভান্ডারিয়া যাওয়ার পথে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এসে চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে তানভীর ট্রলির নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসার রয়েছে, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

বরিশালে পাঁচ মাসে এলজিইডির ১৪৯ কোটি টাকার উন্নয়ন কাজ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ১০ উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাসে সড়ক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *