শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি, কাঠালিয়ায় জিডি

নিজস্ব প্রতিবেদক 

ঝালকাঠির কাঠালিয়ায় একটি চাঁদাবাজি মামলা তুলে নিতে বাদিকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদি মো: সোহেল হাওলাদার (৩৮)। জিডি সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সোহেল হাওলাদারের সাথে বালুর ড্রেজার ব্যবসা সংক্রান্ত বিষয়ে একই এলাকার কামাল হোসেনের (৪৫) দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর আগে কামাল হোসেন ও তার সহযোগীরা সোহেলের নিকট চাঁদা দাবি করলে তিনি গত ২ মে কাঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন (মামলা নং-০১।

সোহেল হাওলাদার অভিযোগে উল্লেখ করেন, মামলা হওয়ার পর থেকেই বিবাদী কামাল হোসেন তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। গত ৭ মে সকাল আনুমানিক ১০টার দিকে আওরাবুনিয়া ইউনিয়নের কলাতলা স্কুলের সামনে পৌঁছালে বিবাদী কামাল হোসেন তার পথরোধ করেন। এসময় প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মামলা তুলে না নিলে তাকে খুন-জখম করা হবে বলে হুমকি প্রদান করা হয়।

এ বিষয়ে কাঠালিয়া থানার ডিউটি অফিসার মো: আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভুক্তভোগী সোহেল হাওলাদার বলেন, আমি আইনিভাবে বিচার চেয়ে মামলা করেছি, কিন্তু এখন আমাকে ও আমার পরিবারকে নিরাপত্তাহীনতায় রাখা হচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

আরো পড়ুন

সমাজ পরিবর্তনে ইউনিট সভাপতিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর

নিজস্ব প্রতিবেদকঃ সমাজ পরিবর্তন ও নৈতিক অবক্ষয় রোধে ইউনিট সভাপতিদের দায়িত্বশীল, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্ব দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *