বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

নৌ পুলিশের অভিযানে হিজলায় ৩ জেলে আটক।

কাজল দে, হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৩ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১০০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায়,১০মে, রবিবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের এর নির্দেশে এসআই শাহাজাদা’র নেতৃত্বে একটি চৌকস টিম ভোর রাত থেকে অভিযান পরিচালনা করেন ।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান,‌অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য কাজির হাট থানার আব্দুর রহমান (৩৫), আলতাফ আকন (৫০) বাবুল সিকদার (৩৬) জেলেদের আটক করা হয়েছে।উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

হিজলা উপজেলার সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে জানা গেছে, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল যোগদান করার পরে বিগত (১১) মাসে নৌপুলিশ ফাঁড়ির নিয়মিত অভিযানে মেঘনা নদীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে জাটকা নিধন, বালু উত্তোলন,নদীতে মাদক পাচার এবং নদীপথে ডাকাতি রোধে নৌপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরো পড়ুন

পিরোজপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান

‎জাকির হোসেন: “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *