বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিক্রয় প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
‎মঙ্গলবার ২রা জুন নগরীর মানু মিয়া লেনে অবস্থিত এবিসি ফাউন্ডেশনের অডিটোরিয়াম কক্ষে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‎আয়োজক সূত্রে জানা যায়, দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান MEP গ্রুপ তাদের পণ্যের প্রসার ও গ্রাহকসেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভাগের সকল বিক্রয় প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করে। সভায় বিক্রয় কার্যক্রমের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বাজার সম্প্রসারণ কৌশল এবং ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম মো. নিজামুল ইসলাম, ডিএসএম বরিশাল মাহমুদ হোসেন এবং টিএসএম রাসেল শরিফ (বরিশাল টেরিটোরি)। এছাড়াও ভোলা ও পটুয়াখালী জেলার কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
‎বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সাফল্য ও পণ্যের ব্যাপক প্রসারে মাঠপর্যায়ের বিক্রয় প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখছেন। ভবিষ্যতেও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে MEP গ্রুপের বাজার সম্প্রসারণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
‎দিনব্যাপী আলোচনা, মতবিনিময় ও কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *