রবিবার, জুলাই ২৬, ২০২৬

নলছিটিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার (৫ জুন) রাতে নলছিটি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ/হাসপাতাল সড়কের মোড়ে (মদন মোহন আখড়া সংলগ্ন বাসা) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সঞ্জীব বিশ্বাস। তিনি ওই এলাকার মৃত রবীন্দ্র বিশ্বাসের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল সবুজবাগ ও হাসপাতাল সড়কের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মদন মোহন আখড়া সংলগ্ন একটি বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে সঞ্জীব বিশ্বাসকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত সঞ্জীব বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *