মঙ্গলবার, জুন ৯, ২০২৬

পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে বিএনপি নেতার মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, বিচার চায় ভুক্তভোগী পরিবার

রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে পাওনা টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইতে গিয়ে মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দেউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুর বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাহিদা বেগম ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় তিন বছর আগে বাবু তার ছেলের চাকরির প্রয়োজন দেখিয়ে বিভিন্নভাবে অনুরোধ করে তাদের কাছ থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা ধার নেন। পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের জায়গা থেকে তারা ওই অর্থ ও স্বর্ণালঙ্কার প্রদান করেন।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পর একাধিকবার টাকা ও স্বর্ণ ফেরত চাইলে বাবু নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘ তিন বছর ধরে “দিচ্ছি”, “দেবো” বলে আশ্বাস দিলেও তিনি কোনো টাকা বা স্বর্ণ ফেরত দেননি।
সাহিদা বেগম জানান, সম্প্রতি তারা পাওনা বুঝে নিতে চাপ প্রয়োগ করলে বাবু ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রকাশ্যে মারধর ও অপমান করেন। পাশাপাশি এলাকা ছাড়া করা এবং প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, তারা তাদের কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার ফেরত চাইতে গিয়ে উল্টো হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত বাবু এলাকায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল  সোহেলের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কেউ সহজে মুখ খুলতে সাহস পান না বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত বাবুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাহিদা বেগম বলেন, “আমরা আমাদের পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাই। একই সঙ্গে যারা আমাদের ভয়ভীতি দেখিয়েছে এবং হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি বিদ্যালয়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক প্রাথমিক শিক্ষার বাতিঘর ‘মঙ্গল সুখ মডেল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *